আমাদের ভারত, ৪ জুলাই:অভিনেতা আমির খান নিজের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন শনিবার। দুজনে একসাথে সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহ বিচ্ছেদের খবর জানান। কিন্তু আমির খানের এই দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। তার বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ উঠেছে। আমির খান “লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর” বলে ট্রোল্ড হচ্ছেন।
— hi (@Saran78428513) July 3, 2021
নেট নাগরিকদের একাংশের অভিযোগ, একের পর এক হিন্দু মেয়েকে বিয়ে করে আমির তাদের সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন। সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার করে আমির খানের বিরুদ্ধে নিশানা দেগেছেন অনেকেই। ইউজাররা লিখেছেন, এখানেই শেষ নয়, এবার এই রীতি আমির আরও অনেকটা এগিয়ে যাবেন”।
আমির খান কয়েক বছর আগে বলেছিলেন, তিনি ভারতবর্ষের অসুরক্ষিত অনুভব করেন। তার স্ত্রীও তাই মনে করেন। অভিনেতার সেই মন্তব্যকে কটাক্ষ করে এক ইউজার টুইট করেছেন, “ভারত একটা এমন দেশ যেখানে কিছু মানুষ নিজেদের অসুরক্ষিত অনুভব করেন, কিন্তু এতো অসুরক্ষিত হওয়া সত্বেও তিন তিনটে বিয়ে করে ফেলেন। আর এক ইউজার লিখেছেন বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এবার কিরণ সুরক্ষিত।
আরও পড়ুন জোর করে ধর্মান্তকরণের জন্য আসছে বিদেশি অর্থ, দিল্লি ও উত্তরপ্রদেশের ৬ টি জায়গায় তল্লাশি চালাল ইডি
টুইটারের আরো কয়েকজন ইউজার, আমির খানকে সরাসরি লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বেসেডর বলে অভিযুক্ত করেছেন। তারা বলেছেন,”আমির খান প্রথমে রিনা দত্তকে এবং তারপর কিরণ রাওকে বিয়ে করেছেন। আর তারপর তাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন। অথচ তার সামনে উদাহরণ হিসেবে উজ্জ্বল অক্ষয় কুমার এবং অজয় দেবগনের মতে অভিনেতারা যাদেরকে সম্মান করি আমরা।”
Aamir Khan is the Brand Ambassador of love jihaad.
First Reena Dutta and now Kiran Rao.
A true 'peaceful' inspiration.
Respect to actors like Akshay Kumar and Ajay Devgn.#AamirKhan https://t.co/HicJaiDQyP #AamirKhan— अंकित मिश्रा (@AnkitMishra_30) July 3, 2021
https://twitter.com/Tirthaa5/status/1411211752423923718?s=1006
আমির খানের প্রথম স্ত্রীর সাথে তার দুই সন্তান রয়েছে, জুনায়েদ খান ও ইরা খান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সাথে তার একটি সন্তান রয়েছে, আজাদ খান। এই বিষয়টি উল্লেখ করে এক ইউজার লিখেছেন, দুজন হিন্দুকে বিয়ে করে তিনটি মুসলমান সন্তানের জন্ম দিয়ে আসলে লাভ জিহাদের লক্ষ্যকে পূর্ণতা দিয়েছেন আমির। ভালো খেলা খেলেছেন তিনি, বিয়েগুলি অন্য ধর্মের মেয়েদের সাথে হলেও তাদের সন্তানরা কিন্তু মুসলিমই হয়েছে।
Claims being a liberal but wants all kids to be Muslim ?????? Married 2 hindu women fathered 4 kids to be muslim ….. why cant they be hindus or any other religion ??? While turkish leaders were headon with India, he was meeting head of state there on his request… do i say
— Jai Kapoor (@JaiKapo70816610) July 3, 2021
অন্যদিকে, কিরণের সাথে বিবাহ বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে উঠে এসেছে আমির খান খুব শীঘ্রই অভিনেত্রী ফাতিমা শেখকে বিয়ে করতে চলেছেন। ফাতিমা শেখ এর সাথে আমির খানের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Here is the reason why pic.twitter.com/NX4fpJ4YMq
— rajesh gala (@fdd35402018c492) July 3, 2021
যদিও আমির এবং কিরণ নিজেদের এই বিবাহবিচ্ছেদকে সমাপ্তির বদলে “নতুন জীবনের শুরু” বলে উল্লেখ করেথেন। নিজেদের সন্তান আজাদের জন্য এক পরিবার এবং চিরকাল একে অপরের ভালো বন্ধু ও সহকর্মী হিসেবে থাকার কথা জানিয়েছেন। উভয়েই আজাদের প্রতি অভিভাবক হিসেবে সমস্ত কর্তব্য পালন করবেন বলে জানিয়েছেন।

