বাংলাদেশ ইস্কন-এর ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ, বিশ্বজুড়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদের ডাক

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২০ অক্টোবর: বাংলাদেশে অশান্তির ঘটনায় ইসকন সরব হওয়ার পরই আন্তর্জাতিক সংগঠনটির বাংলাদেশ শাখার ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হল। প্রতিবাদে ২৩ অক্টোবর গোটা বিশ্বজুড়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চলেছে সংগঠনটি।

ট্যুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় এবং একই সঙ্গে বাংলাদেশে অশান্তির ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে ইসকন। ইতিমধ্যে এই ঘটনারও প্রতিবাদে সরব হয়েছে ইসকন কর্তৃপক্ষ। কেন তাঁদের বাংলাদেশের অ্যাকাউন্টটি বন্ধ করা হল? ট্যুইটার কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে সংগঠনটি।

আরও পড়ুন

লক্ষ্মীপুজোর শুভেচ্ছাতেও পরমব্রতকে তোপ নেটিজেনদের

ইসকনের অন্যতম কার্যকর্তা যুধিষ্ঠির গোবিন্দ দাস মঙ্গলবার রাতে ট্যুইটারে লিখেছেন, “কেন ইসকনের বাংলাদেশের অ্যাকাউন্টটি বন্ধ করা হল, আমরা ট্যুইটারের কাছে জানতে চেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *