লক্ষ্মীপুজোর শুভেচ্ছাতেও পরমব্রতকে তোপ নেটিজেনদের

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ২০ অক্টোবর: মালক্ষ্মীর পায়ের ছাপ এবং ‘হ্যাশট্যাগ হ্যাপিলক্ষীপুজো’ লিখেও নেটিজেনদের মন পেলেন না অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বুধবার শুভেচ্ছার জবাবে একগুচ্ছ তোপ বর্ষিত হল তাঁকে লক্ষ্য করে।

ক’দিন আগে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের পরোক্ষ সমর্থন করে বহুল সমালোচিত হয়েছেন পরমব্রত। জোরদার হয়েছে তাঁকে বয়কটের ডাক। এবার তিনি ফেসবুকে লিখেছেন, “সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারের সমস্ত মলিনতা ঘুচে যাক, ঘরে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক। সকলের জন্য রইলো কোজাগরী লক্ষ্মীপুজোর আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।“

এর প্রতিক্রিয়ায়, অরুণ কুমার ভুঁইয়া লিখেছেন, “তোমার সিনেমাটা বাংলাদেশে রিলিজ করেছে তো! আর ব্যবসা নিশ্চয়ই ভালো দিয়েছে বা দিচ্ছে। বাংলাদেশের ভাই বোনদের নিশ্চয়ই শুভেচ্ছা জানিয়েছো। তা তুমি কি জীবী?“ পিয়াল কুমার আচার্য লিখেছেন, “আগেও বলেছিলাম আবার ও বলছি। আপনার সব কিছুই নিষ্প্রয়োজন। ট্যালেন্টেড অভিনেতা, অভিনয় নিয়ে থাকুন।“

মৌলি তালুকদার লিখেছেন, “তোর সিনেমা দেখতাম, অনেক পছন্দও করতাম, আমি টোটালি তোকে বয়কট করলাম তোর মনমানসিকতা দেখে। জানি আমার বয়কটে কিছু যায় আসবে না, ঘেন্না হচ্ছে এমন জানোয়ারকে পছন্দ করতাম বলে। ওয়াক থুঃ।“ দেবজিৎ ব্যানার্জি লিখেছেন, “এটা কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা?“

শুভ আমিন লিখেছেন, “ছবি ফ্লপ হচ্ছেই। ছেঁদো শুভেচ্ছায় মা লক্ষ্মী কান দেবেন না।“ শমীক বিশ্বাস লিখেছেন, “ভন্ড সেক্যুলার বিজ্ঞ বুদ্ধিজীবী।“

আরও পড়ুন

বাংলাদেশ ইস্কন-এর ট্যুইটার অ্যাকাউন্ট বন্ধ, বিশ্বজুড়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদের ডাক

মাকুড় অভিষেক লিখেছেন, “কমিকু@দের এইসব নাটকে আর কেউ বিশ্বাস করে না। আর তাছাড়া এসব তো হারাম, মার্ক্স কি বলেছে মনে নেই? একমাত্র মার্ক্স, লেনিন, গুয়েভরা এরাই সত্য শাশ্বত।“

বিশ্বজিৎ হাতি লিখেছেন, “১৯৪৬-এর লক্ষ্মী পুজোর কথা উল্লেখ করলে বোধ হয় ভালো হতো! যেই ধর্ম কারোর কাছে কাফেরের মতো তাদের উদ্দেশে কিছু বলবেন না? অ্যাক্টিং করতে করতে জীবনটাই সিনেমা হয়ে যাবে !“ অভিজিৎ কর লিখেছেন, “জিহাদীদের এজেন্ট। এখন আল ত্বাকিয়া খেলা খেলতে নেমেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *