সাথী দাস, পুরুলিয়া, ৬ জুলাই: পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন পুরুলিয়ার কিছু মানুষ।

পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দিতে সাংসদকে দিল্লি যাওয়ার ট্রেন ভাড়া তুলে দিলেন তাঁরা। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত তাঁর বাড়িতে থাকলেও সৌজন্য দেখাতে পারেননি। রক্ষীর মাধ্যমে খাম ভর্তি সেই ভাড়া গ্রহণ করেন। যদিও তিনি পরে সংবাদ মাধ্যমকে জানান, “এটা তৃণমূলের নাটক। রাজ্য সরকার নিজেদের সেস নেওয়া বন্ধ করলেই তো দাম কমে যায়। আসলে ভ্যাকসিন দুর্নীতি থেকে জনসাধারণের নজর ঘোরাতে এই রকম নাটক করছে।”
আরও পড়ুন “স্পিকার দলদাস, বিধানসভাতেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে”: শুভেন্দু অধিকারী

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সাংসদের বাড়ি পর্যন্ত নিয়ে যান উদ্যোগীরা। সেখানে সর্ষের তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রকেই দায়ী করেন তাঁরা।

